আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭৪

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ  . সৈয়দ মাহমুদ

মিশিগানের ওয়েন স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংএ ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর এসোসিয়েট প্রফেসর সৈয়দ মাহমুদ।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৭৮ সালে বিএস করেন। ১৯৮৪ সালে সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি করেন।

. মাহমুদ বিভিন্ন সম্মানজনক প্রতিষ্ঠানের সম্মাননা প্রাপ্ত ইঞ্জিনিয়ার। এর মধ্যে অন্যতম ওঊঊঊ কম্পু্যটার সোসাইটি, সিগমা ঢর, ঞধহ ইবঃধ চর, ইঞ্জিনিয়ারিং সোসাইটি অব ডেট্রয়েট।

প্রফেসর .এফ.এম.আনোয়ার

ইউনিভার্সিটি অব কানেকটিকাটের স্কুল অব ইঞ্জিনিয়ারিংএর ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর। তিনি ১৯৮২ সালে বুয়েট থেকে ইলেকট্রিকেল এন্ড ইঞ্জিনিয়ারিংএ বিএস এবং ১৯৮৪ সালে এমএস করে ১৯৮৮ সালে ক্লার্কসন ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে পিএইচডি করেন। 

. .এফ.এম. আনোয়ার ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ইউনিভার্সিটি অব কানেকটিকাটের ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি কয়েক বছর কানেকটিকাট গ্লোবাল ফুয়েল সেল সেন্টারের ডিরেক্টর হিসাবে কাজ করেন। এরপর ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত কানেকটিকাট ইউনিভার্সিটির এসোসিয়েট ডিন ফর রিসার্চ এন্ড গ্রাজুয়েট এডুকেশন ছিলেন।

প্রফেসর খান এম. ইফতেখারউদ্দিন

ভার্জিনিয়ার ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর এবং মেশিন লার্নিংএর ব্যাটেন এনডাউড চেয়ার খান এম. ইফতেখারউদ্দিন। এছাড়াও তিনি এই ইউনিভার্সিটির ভিশন ল্যাবের ডিরেক্টর।

তিনি ১৯৮৯ সালে বুয়েট থেকে বিএসসি, ১৯৯১ সালে ওহাইয়োর ইউনিভার্সিটি অব ডেটোনা থেকে এমএস এবং ১৯৯৫ সালে একই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন।

তিনি এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অব টেনিসি মেমফিস এবং দ্য ইউনিভার্সিটি অব মেমফিসে। এসোসিয়েট প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব মেমফিসে।

Related Posts