আজ থেকে শুরু হলো আগাম ভোট || ভোট কেন্দ্রে বাংলায় সেবা দেয়া হবে

বাঙালী প্রতিবেদনঃ আজ শনিবার ১৩ জুন শুরু হচ্ছে নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক স্টেট এবং ইউএস কংগ্রেসের নির্বাচনের আগাম ভোট। আগাম ভোট চলবে ২১ জুন রবিবার পর্যন্ত। ২৩ জুন মঙ্গলবার মূল প্রাইমারি নির্বাচন। এই প্রাইমারি হবে নিউইয়র্ক স্টেটের গভর্নর, লিউটেনান্ট গভর্নর, স্টেট সিনেট, স্টেট এসেম্বলিসহ ইউএস হাউজের প্রতিনিধিদের জন্য। এই প্রাইমারি নির্বাচনে ভোটাররা যাতে নিজ নিজ ভাষায় ভোট দিতে পারে, সে সম্পর্কে ধারণা দিতে এথনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে রাউন্ডটেবিল বৈঠকে বসেছিলেন সিভিক এনগেজমেন্ট কমিশনের কর্মকর্তাবৃন্দ। গত বুধবার আয়োজিত এই রাউন্ডটেবিলে উপস্থিত ছিলেন সিইসির চেয়ার . সারাহ সাঈদ, সিইসির ভোটার ল্যাংগুয়েজ এ্যাসিস্ট্যান্সের ডিরেক্টর আনিলা কোবো, পাবলিক এফেয়ার্সের ডিরেক্টর জরওয়েল পেরেজ। ভাচুর্য়ালি যোগ দেন কনসালট্যান্ট এরিক ফ্রিডম্যান।

সূচনা বক্তব্যে . সারাহ সাঈদ বলেন, আমাদের সিটির ভোটিং সিস্টেমের অন্যতম অন্তরায় ছিল ভাষা। কারণ নিউইয়র্ক সিটির প্রতি জনের একজন ইংরেজি বলতে, পড়তে বা বুঝতে পারে না। সেই জন্য আমরা নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছি। এথনিক মিডিয়ার সহায়তা এক্ষেত্রে অত্যন্ত জরুরী।

তিনি বলেন, গণতন্ত্রের মূল কথা জনগণের যোগদান। আমরা ভোটিং প্রক্রিয়ায় জনগণকে সংযুক্ত করার উদ্দেশে ২০১৮ সালে এই সিভিক এনগেজমেন্ট কমিশন প্রতিষ্ঠা করি। এটাই প্রমাণ করে গণতন্ত্রকে কার্যকর সংহত করতে আমাদের সিটি প্রশাসনের সদিচ্ছা কতটুকু।

. সাঈদ বলেন, জনগণ প্রশাসনের ভাষা না বুঝলে আমাদের কার্যক্রম সফল হবে না। এই সিটির মানুষ প্রায় ২০০টি ভাষায় কথা বলে। সব ভাষাকে ব্যালটে বা ভোটিং প্রক্রিয়ায় সংযুক্ত করতে না পারলেও আমরা পর্যন্ত ১৩টি ভাষাকে সংযুক্ত করেছি। এগুলো হলো আলবেনিয়ান, আরবী, বাংলা, চাইনিজ, ফ্রেঞ্চ, হাইতিয়ান, ক্রিয়োল, গ্রিক, ইটালিয়ান, কোরিয়ান, পোলিশ, রাশান, উদুর্ ইদ্দিশ। গত বছর এইসব ভাষায় ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করায় আমরা ব্যাপক সাড়া পাই ইমিগ্রান্ট কম্যুনিটি থেকে। এই কাজে আমাদের সহায়তা করে ৫১টি কম্যুনিটি বোর্ড।

ভোটার ল্যাংগুয়েজ এ্যাসিস্ট্যান্সের ডিরেক্টর আনিলা কোবো বলেন, নিউইয়র্ক সিটির পাঁচ বরোর যেসব এলাকায় যে যে ভাষার মানুষ বেশি বাস করে, সেইসব এলাকার ভোটকেন্দ্রসমূহে আমরা ঐসব ভাষায় ব্যালটসহ ভোট প্রক্রিয়ার আনুষঙ্গিক সার্ভিস প্রদান করি। আগাম ভোটের শেষ তিন দিন ১৯ থেকে ২১ জুন আমরা পাঁচ বরোর ৫০টি পোল সেন্টারে ৮৬ ভাষায় সার্ভিস দেব। আর ২৩ জুন প্রাইমারি নির্বাচনের দিন ১০০টি পোলিং সেন্টারে ১০৩টি ভাষায় সার্ভিস প্রদান করা হবে।

আনিলা কোবো সাপ্তাহিক বাঙালীর এক প্রশ্নের জবাবে জানান, সিইসির পক্ষ থেকে বাংলা সার্ভিস প্রদান করা হবে ব্রংক্সে। ব্রুকলীন কুইন্সে বাংলায় সার্ভিস প্রদান করা হবে বোর্ড অব ইলেকশনের মাধ্যমে। তবে যেহেতু খুব কম সংখ্যক বাংলাদেশী স্ট্যাটেন আইল্যান্ডে বাস করে, তাই সেখানে বাংলায় সার্ভিস দেয়া হবে না।

তিনি বলেন, বোর্ড অব ইলেকশন্স এশিয়ান ভাষাগুলো বিষয়ে বেশ সিরিয়াস। যেমন চাইনিজ এবং বাংলা।

তিনি জানান, যে কোনো সিনিয়র সিটিজেন যাদের ইংরেজি ভাষায় তেমন দক্ষতা নেই, তারা সাথে ইন্টারপ্রিটার নিয়ে ভোট দিতে যেতে পারেন।

Related Posts