দেশটায় ভালো থাকার উপায় নেইঃ আফজাল

বরেণ্য অভিনেতা, নির্মাতা চিত্রশিল্পী আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই দেশের নানা ইস্যু কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে লিখে থাকেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকেঅসুখী মানুষেরা বিপজ্জনকশিরোনামে একটি লেখা প্রকাশ করেছেন তিনি। যেখানে দেশের মানুষের চাওয়াপাওয়া দেশের ভালো থাকার বিষয়গুলো উল্লেখ করেছেন এই অভিনেতানির্মাতা।

আফজাল হোসেন লিখেছেন, ‘দেশটায় ভালো থাকার উপায় নেই। কারণ, কোনো মানুষ ছাড় দিতে রাজি নয়। সবারই দাবি দেশ আমার, চাওয়া মাত্র সবকিছু পেতে হবে। যা চাওয়া কেনো তা পাওয়া হয় না ঠান্ডা মাথায় ভেবে দেখার দায় নেই কারো। সবারই নিজ নিজ অঙ্ক আছে, প্রতি মূহুর্তে লাভ ক্ষতির হিসাব মেলানো চলছে, তার সঙ্গে চলছে অবিরাম প্রশ্ন করাকরিকি পেলাম, কি পেলাম, কি পেলাম?’

অতীতের প্রসঙ্গ তুলে লিখেছেন, ‘আমাদের বাপদাদার আমলে এতো হাহুতাশ দেখিনি।কি পেলামমার্কা প্রশ্নে বিদ্ধ হয়ে বর্তমানে মানুষ যেভাবে ছটফট করেছে, এমনটা পূর্বে চোখে পড়েনি। তখনকার মানুষে যে যেমনই হোক পরস্পরের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে। সে চেষ্টা ছিল স্বাভাবিক, তা দায়িত্ব কর্তব্য ভেবেছে মানুষ। বিশ্বাস করত, এইভাবেই ভালো থাকতে হয়।

নিজেদের ভারনার কথা উল্লেখ করে এই অভিনেতা লিখেছেন, ‘আমরা এখনকার মানুষেরা অন্যের কথা কতটা ভাবি? ভাবি না। ভাবি, আপনি বাঁচলে তবে বাপের নাম। এই ভয়ঙ্কর স্বার্থপরতা মানুষ দেশকে ভালো থাকতে দেয় না। আমরা আমাদের কথা ভাবি চাই দেশ ভালো থাকুক। যাদের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা নিজেদের মতো করে দেশ ভালোবাসে তার ব্যতিক্রম দেখলে ক্ষেপে আগুন হয়ে যায়। তারা অবলীলায় ভাবতে পারে, আমরাই দেশের নিকটতম। নিজ নিজ বিশ্বাস, ধারণার বাইরের মানুষদের দেশের শত্রু ভাবার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। দেশ সব রকম মানুষেরএই সাধারণ সত্যকে অস্বীকার করে নিজে ভালো থাকা যায় না, দেশও ভালো থাকে না।

আফজাল হোসেন আরও লিখেছেন, ‘আমি কেনো ভালো নেই? এই প্রশ্ন নিজেদের করা হয় না। সবাই যখন তখন বলে দিতে পারে, কারণ সেকারণ, অমুক অমুকের দোষে দেশ ভালো নেই। কেউই ভাবে না, অমুক তমুকের সাথে নিজের, নিজেদেরও দোষ ত্রুটি রয়েছে। তালি এক হাতে বাজে না। দোষ খুঁজে বেড়ানো, দোষী সাব্যস্ত করার ইচ্ছায় কিলবিল করা মনে সন্তুষ্টি, সুখ থাকে না।

শেষে তিনি লিখেছেন, ‘অসুখী মানুষেরা বিপজ্জনকএই প্রবচন শুধু বাংলাদেশের মানুষদের জন্য নয়, পুরো পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে বলা। সারা দুনিয়ায় যে ক্রোধ, হিংসা ছড়িয়ে পড়ছে, মানুষ মানবতা শেষ হয়ে যাচ্ছে, তার কি কারণ? কারণ একটাই, স্বার্থপরতা। যে যেখানে আছে নিজে ভালো থাকতে চায়। সে ভালো থাকার জন্য একইরকমের মানুষেরা একসাথে হয় এবং যারা ভিন্ন পথ মতের, তাদের শেষ করে দিতে চায়। আজকাল প্রতারণা করার শক্তিতে সাফল্য আসে। গৌরব বাড়িয়ে দেয়। ভালোবাসার কথা কেবল মুখে মুখেই বলা হয়। মানুষ, দেশ পৃথিবীর শেষ অন্যায়কারীদের হাতে, ঘৃণা হিংসাতেই হওয়ার কথা।

Related Posts