টেইলর সুইফটের চমক

হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিটয় স্টোরি নতুন কিস্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। দর্শকদের সেই অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিলটয় স্টোরি ’—এর জমকালো ওয়ার্ল্ড প্রিমিয়ার। লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল এই তারকার মেলা। তবে এবারের প্রিমিয়ারে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছিলেন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট। অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে ভক্তদের দারুণ এক চমক দেন এই গায়িকা। শুধু লাল গালিচায় হাঁটাই নয়, মঞ্চে উঠে সরাসরি পারফর্মও করেন তিনি। এই সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য তৈরি নিজের মৌলিক গানআই নিউ ইট, আই নিউ ইউগেয়ে শোনান সুইফট।

পারফরম্যান্সের সময় তার সঙ্গে মঞ্চে যোগ দেন এই ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি সংগীত পরিচালক অস্কারজয়ী সুরকার ্যান্ডি নিউম্যান। নিউম্যানের পিয়ানোর সুরে সুইফটের কণ্ঠের মেলবন্ধন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শুধু নিজের গানই নয়, এই ফ্র্যাঞ্চাইজির চিরচেনা থিম সংইউ গট ফ্রেন্ড ইন মিগেয়েও হলভর্তি দর্শক মাতান টেলর সুইফট।

ডিজনি পিক্সারেরটয় স্টোরি সিনেমার গল্পে এবার থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। প্রিয় চরিত্র উডি (টম হ্যাংকস), বাজ লাইটইয়ার (টিম অ্যালেন) এবং জেসি (জোয়ান কিউস্যাক) সহ পুরো খেলনা দলটিকে এবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাদের ছোট্ট বন্ধু বনির ঘরে আগমন ঘটে লিলি প্যাড (গ্রেটা লি) নামের একটি আধুনিক ট্যাবলেট ডিভাইসের। বনির জন্য আসলে কোনটি ভালোতা নিয়ে খেলনাদের চিরন্তন ভাবনার বিপরীতে একদম নিজস্ব কিছু আইডিয়া নিয়ে হাজির হয় এই ট্যাবলেটটি। আর নিয়েই জমজমাট রূপ নেয় সিনেমার গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন একাডেমি পুরস্কার বিজয়ী জনপ্রিয় পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন, যার ঝুলিতে রয়েছেওয়াল’, ‘ফাইন্ডিং নেমোএবংফাইন্ডিং ডোরি মতো মাস্টারপিস। সহপরিচালক হিসেবে তার সঙ্গে আছেন কেন্না হ্যারিস। সিনেমাটি প্রযোজনা করেছেন লিন্ডসে কলিন্স। বরাবরের মতোই এর আবহ সংগীতের দায়িত্বে আছেন অস্কারজয়ী র্যান্ডি নিউম্যান, এটি টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমায় তার পঞ্চম কাজ।

জমকালো এই প্রিমিয়ারে সিনেমার মূল কণ্ঠশিল্পীরা হাজির হয়েছিলেন। লাল গালিচায় দেখা মেলে টম হ্যাংকস, টিম অ্যালেন, জোয়ান কিউস্যাক, কোনান ব্রায়েন, গ্রেটা লি, ক্রেগ রবিনসন, টনি হেল এবং স্কারলেট স্পিয়ার্সের মতো তারকাদের।

সবচেয়ে ধনী নারী সঙ্গীতশিল্পী টেইলর সুইফট

সম্প্রতি বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশেষ আইকনোক্লাস্ট ৫০এর তালিকা প্রকাশ করেছে। তালিকায় শিল্প ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন আনা ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়েছে। এই তালিকায় বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটের সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে। ফোর্বসের হিসাব অনুযায়ী, সুইফটের মোট ¤পত্তির পরিমাণ দাঁড়িয়েছে বিলিয়ন (২০০ কোটি) ডলার। এর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে ধনী নারী সঙ্গীতশিল্পী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। এই তালিকায় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রা¤ কিংবা ওয়ারেন বাফেটের মতো শত বিলিয়নেয়ারদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিয়ন্সে, ব্যাড বানি, দ্য উইকেন্ড এবং লস অ্যাঞ্জেলেস ডজার্সের তারকা পিচার শোহেই ওতানির মতো বিনোদন ক্রীড়া জগতের বৈশ্বিক তারকারা। টেইলর সুইফটের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০২৩২৪ সালের রেকর্ডব্রেকিং ব্লকবাস্টারইরাস ট্যুর এবং একের পর এক হিট অ্যালবাম। বিশেষ করে তার সাম্প্রতিক অ্যালবামটর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্টএবং ২০১৫ সালের শেষের দিকে মুক্তি পাওয়া ব্যাপক জনপ্রিয়দ্য লাইফ অব শোগার্ল’, সেই সঙ্গে নিজের পুরনো গানের রিরেকর্ডিং সংস্করণ তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রতিবেদনে অনুযায়ী, ২০২০ সালে নিজের গানের স্বত্ব বা মাস্টার্স পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়ে টেইলর সুইফট মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়েছিলেন। এর ফলে রয়্যালটির সিংহভাগ সরাসরি তার পকেটে আসতে শুরু করে, যা অন্য শিল্পীদেরও নিজেদের গানের মালিকানা বুঝে নিতে অনুপ্রাণিত করেছে। ২০২৪ সালেইরাস ট্যুর’—এর মাধ্যমে সুইফট প্রথম বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেন। এই ট্যুরটি . বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুর হিসেবে রেকর্ড গড়ে।

Related Posts