মেয়র মামদানির বরাদ্দ || শিক্ষক নিয়োগ ও নতুন স্কুল নির্মাণে ১.৭৫ বিলিয়ন ডলার

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ক্লাস সাইজ অর্থাৎ শিক্ষক প্রতি শিক্ষার্থীর সংখ্যা কমানোর আইন বাস্তবায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করবেন মেয়র জোহরান মামদানি। সেইসাথে নতুন স্কুল, স্কুল সম্প্রসারণ ভবন নির্মাণ করবেন। বৃহস্পতিবার এই পরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন এর জন্য প্রায় পৌনৈ দুই বিলিয়ন ডলার ব্যয় করবেন। মেয়র জানান, এর মধ্যে নতুন শিক্ষক নিয়োগের জন্য বাজেটে ২৪৪ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। আর নতুন ভবন নির্মাণ সম্প্রসারণের জন্য ক্যাাপিটল ফান্ড থেকে . বিলিয়ন ডলার পাওয়া যাবে। মেয়র মামদানি বলেন, তার নির্বাচনী এজেন্ডার অন্যতম ছিল নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ক্লাস সাইজ ছোট করা। যদিও সে সময় মেয়র এরিক এডামস তার এই এজেন্ডাটির বিরূপ সমালোচনা করেছিলেন। তবে যেসব এডভোকেসি গ্রুপ, প্রতিষ্ঠান ব্যক্তি ক্লাস সাইজ ছোট করার দাবি নিয়ে আন্দোলন করে আসছে, বৃহস্পতিবার মেয়র মামদানি এই পরিকল্পনা প্রকাশ করলে একে যথেষ্ট নয় বলে উল্লেখ করে তারা।

Related Posts