জ্যাকসন হাইটস, করোনা, ইস্ট এলমহাস্টর্ এলাকার || তিন সিনেটর প্রার্থীর প্রাণবন্ত ডিবেট
বাঙালী প্রতিবেদনঃ গত মঙ্গলবার ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় হয়ে গেল কুইন্সের জ্যাকসন হাইটস ও আশেপাশের এলাকা নিয়ে গঠিত নিউইয়র্ক সিনেট ডিস্ট্রিক্ট ১৩’র ডেমোক্রেটিক পার্টির তিন প্রার্থীর জমজমাট ডিবেট। আজ থেকে শুরু হওয়া প্রাইমারিতে তারা একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ। এরা হলেন বর্তমান সিনেটর জেসিকা রামোস, বর্তমান এসেম্বলিউয়োম্যান (ডিস্ট্রিক্ট ৩৪) জেসিকা গনজালেস রোহাস এবং সাবেক স্টেট সিনেটর ও সিটি কাউন্সিলম্যান হাইরাম মনসেরাট। ডিটমার্স বুলোভার্ড এসোসিয়েশন আয়োজিত এই ডিবেটে মডারেটর ছিলের কুইন্স ক্রনিকলএর সিনিয়র এডিটর মাইকেল গ্যানন। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফ্রাংক টেল।
মঞ্চে পাশাপাশি বসেছিলেণ তিন প্রার্থী। অডিয়েন্সের মাঝখানে প্লাকার্ড হাতে জেসিকা রামোসের সমর্থক ও জেসিকা রোহাসের সমর্থক আর ডানে হাইরাম মনসেরাটের। হাইরামের সমর্থকদের একটি বড় অংশ যোগ দিয়েছিলেন কম্যুনিটি এক্টিভিস্ট ড. রশিদের নেতৃত্বে। মডারেটরদের মধ্যে আরো ছিলেন ডিটমার্স বুলোভার্ড এসোসিয়েশনের ভিপি ডিয়োলা মোরালেস, এনএএসিপির এডমন্ড জর্জ।
শুরুতেই তিন প্রার্থী সূচনা বক্তব্যে নিজেদের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। জেসিকা রামোস জানান তার বাবা—মা কলোম্বিয়া থেকে নিউইয়র্কে আসেন। তার জন্ম এলমহাস্টর্ হসপিটালে। তিনি স্টেটে সিনেটর হিসাবে তিনবার পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি জানান, তার বিল অনুসারেই ন্যূনতম মজুরী বাড়ছে প্রতিবছর। জেসিকা গনজালেস রোহাস বলেন, আমার ডিস্ট্রিক্টের মানুষের যাতায়াতের প্রধান বাহন সেভেন ট্রেন। অথচ এই ট্রেনের স্টেশনগুলোর বেশির ভাগেই এলিভেটর নেই। তিনি বলেন, পরিস্থিতি এমন যে আমি যে কারো ওপর আস্থা রাখবো তেমন কিছু দেখি না। তাই আমি মনে করি আমাদের পরিবর্তন দরকার। সে জন্যই স্টেট সিনেটে দাঁড়িয়েছি। তিনি বলেন, ‘বিল্ড ব্রিজ, নট বার্ন ইট। বিল্ড কোয়ালিশন’। আমাদের সিটিকে গড়তে সম্মিলিত উদ্যোগ দরকার। হাইরাম মনসেরাট বলেন, মানুষ ভুল করে। আমিও ভুল করেছি। এর জন্য আমাকে বিপুল কাফফারা দিতে হয়েছে। আমার কম্যুনিটি আমাকে ডিস্ট্রিক্ট লিডার হিসাবে দুই বার নির্বাচিত করেছে। তিনি বলেন, গত ১৯ মাস আমি রুজভেল্ট এভেন্যুর প্রস্টিটিউশন বন্ধ করে দেয়ার জন্য নিরলস কাজ করে চলেছি। আমি নির্বাচিত হলে এই ডিস্ট্রিক্টকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলব।
এরপর নিউইয়র্কের অর্থনীতি, হেলথ কেয়ার, প্রোপার্টি ট্যাক্স, মেন্টাল হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, এফোর্ডেবল হাউজিং, কোয়ালিটি অব লাইফ, ডিস্ট্রিক্টে ক্যাসিনো নির্মাণ, বাজেট, পাবলিক সেফটি, এয়ার কোয়ালিটি, লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টের কারণে শব্দ দূষণ ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হলে তিন প্রার্থীই নিজের নিজের মতো করে উত্তর দেন। উত্তর দেয়ার ব্যাপারে জেসিকা রামোস ছিলেন অত্যন্ত উচ্চকণ্ঠ, মধ্য ভাগে ছিলেন জেসিকা রোহাস। তবে চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন ভঙ্গিতে গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দেন হাইরাম মনসেরাট।
অডিয়েন্সের মধ্যে সবচেয়ে সোচ্চার ছিল জেসিকা রামোসের সমর্থকরা। পুরো ডিবেটে ছিল টান টান উত্তেজনা। ফলে উপস্থিত দর্শক ও সমর্থকরা এই প্রাণবন্ত ডিবেটটি উপভোগ করেন। ডিবেটের স্পন্সর ছিল ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা।
