আবু সাঈদ আহমেদ যুবদলের কেন্দ্রীয় সহ—সভাপতি হলেন

নিউইয়র্ক (ইউএনএ) যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমদ নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনোনীত হওয়ায় তাকে সংবর্ধিত করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) যুক্তরাষ্ট্র শাখা। উপলক্ষে জুন মঙ্গলবার এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ¤প্রতি ঘোষণা করা হয়। কমিটিতে নিউইয়র্ক প্রবাসী যুবদল নেতা আবু সাঈদ আহমদকে সহ সভাপতি মনোনীত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মিলাদ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি আব্দুল লতিফ ¤্রাট। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনেরর পক্ষ থেকে আবু সাঈদ আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

জাসাসএর যুগ্ম আহ্বায়ক জাবেদ উদ্দীন শেখ হায়দার আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি, যুবদল জাসাস নেতাকমীর্র মধ্যে মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, কাজী আমিনুল ইসলাম স্বপন, আমানত হোসেন আমান, জুয়েল শেখ, এলিজা আক্তার মুক্তা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাকসুদুল হক, কয়েস আহমেদ, সবুর হোসাইন, এমদাদ রহমান তরফদার, মিয়া মোহাম্মদ হামদু, আকমল হোসাইন, মোহাম্মদ পাটোয়ারী, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ জুলহাস, শেখ মোহাম্মদ নুর ইসলাম, মিয়া হাসু, খন্দকার আব্দুল আজিম, মোহাম্মদ মনসুর আলম, আকিজ মিয়া, আফতাব উদ্দীন, ওয়াদি উল্লাহ, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম মনির, নার্গিস খান, শাওবাজ আহমেদ, মোহাম্মদ খলিলুর রহমান  প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় আবু সাঈদ আহমদ তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদটি শুধু আমার একার না, এটি যুক্তরাষ্ট্র বিএনপি আন্দোলনকারী সকল নেতাকমীর্র। বিএনপির নেতাকমীর্রা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছি। এই সম্মান আপনাদের সবার সম্মান। তিনি বলেন, আমি দলের একজন মাঠকমীর্ হিসেই কাজ করে যেতে চাই। তিনি দলীয় নেতাকমীর্দের হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে দল দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অচিরেই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হবে। 

সভাপতির বক্তব্যে মোহাম্মদ রহমান সায়েম বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি রাজনীতিতে আবু সাঈদ আহমদ শুধু একটি নাম নয়, বরং একটি ব্র্যান্ড। তিনি তার মেধা, যোগ্যতা আর আন্দোলনসংগ্রামের মধ্য দিয়ে তা প্রমান করেছেন। তিনি যোগ্য নেতা হয়েই তার যোগ্য পদ পেয়েছেন। এজন্য আমরা যুক্তরাষ্ট্র জাসাস পরিবার খুশি, আনন্দিত, গর্বিত।

Related Posts