নিউইয়র্কে মঞ্চসারথি আতাউর রহমান স্মরণ

জীবন বিশ্বাসঃ কুইন্স পাবলিক লাইব্রেরির বেলরোজ শাখায় জুন শনিবার দুপুরেমঞ্চসারথি আতাউর রহমান স্মরণ অনুষ্ঠান পর্ষদ’—এর আয়োজনে এবং কৃষ্টির সহযোগিতায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, একুশে স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন আতাউর রহমানের স্মরণানুষ্ঠান। প্রবাসের ব্যস্ত শহরে আয়োজন কেবলমাত্র শোক প্রকাশের সমাবেশ ছিলনা, ছিল বাংলা মঞ্চনাটকের এক দীর্ঘ, দীপ্ত দায়বদ্ধ ইতিহাসের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রণতির উচ্চারণও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণ অনুষ্ঠান পর্ষদের আহ্বায়ক, বিশিষ্ট নাট্যজন মুজিব বিন হক। অনুষ্ঠান সঞ্চালনা স্বাগত বক্তব্য প্রদান করেন পর্ষদের সদস্যসচিব, অভিনেতা চলচ্চিত্র নির্মাতা মাসউদ সুমন। শুরুতেই প্রদর্শিত হয় আতাউর রহমানের জীবন কর্মভিত্তিক প্রামাণ্যচিত্রমঞ্চসারথি প্রামাণ্যচিত্রটির গবেষণা নির্মাণ করেছেন মাসউদ সুমন। এই প্রদর্শনী যেন উপস্থিত দর্শকদের সামনে এক অনুপস্থিত মানুষকে আবার মঞ্চে ফিরিয়ে আনলÑতার কণ্ঠ, তার সৃষ্টি, তার শিল্পসংযম এবং নাটকের প্রতি তার আজীবন নিবেদনকে।

এরপর শুরু হয় আলোচনা পর্ব। বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাসিরুল হক খোকন এবং আতাউর রহমানের কন্যা শর্মিষ্ঠা রহমান। তাঁরা ষাটের দশক থেকে শুরু করে আতাউর রহমানের আজীবন শিল্পচর্চা, নাটক নির্দেশনা, অভিনয়, নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা সাংগঠনিক কার্যক্রম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে ভূমিকা এবং আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতির দায়িত্বসহ তাঁর বহুমাত্রিক অবদান নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে এমন এক মানুষের কথা, যিনি মঞ্চকে কেবল পেশা বা নেশা হিসেবে নেননি, নিয়েছিলেন সংস্কৃতির নৈতিক দায়িত্ব হিসেবে।

অনুষ্ঠানে উপস্থিত নাট্যজনদের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুন্নাহার লতা, শামসুল আলম বকুল, নজরুল ইসলাম, শরীফ হোসেন এবং শিরিন বকুল। সভাপতির বক্তব্যে মুজিব বিন হক আতাউর রহমানের শিল্পীসত্তা, সংগঠকসত্তা এবং প্রজন্মনির্মাণের ভূমিকা নিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষ্টির কর্ণধার সীতেশ ধর। দর্শকসারিতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন সাধনা আহমেদ, বাংলা থিয়েটার নিউইয়র্কের আনোয়ার সেলিম, নাট্যাভিনেতা রুবেল শংকর, শেখ তানভীর আহমেদ, মেহেজাবীন মুমু, লিটন ফিলিপ, মিতালীসহ নিউইয়র্কের নাট্যপরিমন্ডলের বহু পরিচিত মুখ। দীর্ঘদিন পর নিউইয়র্কে নাটকের মানুষের এমন উপস্থিতি আয়োজনটিকে বিশেষ তাৎপর্য প্রদান করেছে।

Related Posts