ডালাসে সাংবাদিক মেজবাহ নূরের জিন বার্ড এওয়ার্ড লাভ

ডালাসঃ ডালাসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গল্প তুলে ধরার কাজ করছেন সাংবাদিক গবেষক মেজবাহ নূর মাসুম। তিনি মাসিক বাংলা কমিউনিটি পত্রিকা ডালাস বার্তার সহপ্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক। পত্রিকাটিতে ডালাসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের খবর, উদ্যোগ, অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিতভাবে প্রকাশিত হয়।

ডালাসফোর্ট ওয়ার্থ অঞ্চলে বাংলাদেশী সম্প্রদায়ের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গল্প মূলধারার গণমাধ্যমে খুব কমই উঠে আসে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যে মেজবাহ নূর শুধু কমিউনিটি খবরই তুলে ধরছেন না; তিনি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক বিষয়গুলোর ওপরও নিবিড়ভাবে কাজ করছেন, যা স্থানীয় প্রবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মেজবাহ নূর বলেন, ‘আমার মতে কমিউনিটি সাংবাদিকতা শুধু খবর প্রকাশের বিষয় নয়, এটি একটি পরিচয় নির্মাণের প্রক্রিয়াও। প্রবাসে থাকা মানুষের অভিজ্ঞতা, সংস্কৃতি এবং অবদানকে নথিবদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

সাংবাদিকতার পাশাপাশি একাডেমিক গবেষণাতেও উল্লেখযোগ্য কাজ করছেন মেজবাহ নূর। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সেখানে পড়াশোনার সময় তিনি গণমাধ্যম বিষয়ক গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন একাডেমিক সম্মেলনে তার গবেষণা উপস্থাপন করেছেন।

এই গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে তিনি সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর এডুকেশন ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন থেকে জিন বার্ড অ্যাওয়ার্ড লাভ করেন, যা নগর সাংবাদিকতা গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত। একই সময়ে যুক্তরাষ্ট্রের একটি আঞ্চলিক একাডেমিক সম্মেলনেও তার গবেষণা সেরা পুরস্কার অর্জন করে। 

বর্তমানে তিনি সাংবাদিকতা, প্রযুক্তি, স্বাস্থ্য পরিবেশসংক্রান্ত যোগাযোগ নিয়ে আরও গভীরভাবে গবেষণা করার পরিকল্পনা করছেন এবং পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts